• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৪ দিনে এসেছে ৬১৭৩ কোটি টাকা

প্রকাশিত: ১৮:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৪ দিনে এসেছে ৬১৭৩ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিলো ৪২ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।

বিভি/এআই

মন্তব্য করুন: