• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

দেড় হাজার কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন

প্রকাশিত: ২৩:২২, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দেড় হাজার কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২ কার্গো এলএনজি (প্রায় দেড় হাজার কোটি টাকা) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি। এছাড়াও ১ লাখ টন ডিজেল কেনারও অনুমোদন হয়। শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক লাখ টন ডিজেল কিনতে ৬৮৯ কোটি টাকার বেশি এবং দুই কার্গো এলএনজি কিনতে ১ হাজার ৫৬০ কোটি টাকার মতো লাগতে।

বৈঠকে কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এদিকে বৈঠকে উপস্থান করা আর একটি প্রস্তাবে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এই এলএনজি আমদানিতে প্রতি এমএমবিটিইউ’র মূল্য পড়বে ১৯ ডলারের কিছু বেশি। ফলে দুই কার্গো এলএনজি আনতে ১ হাজার ৫৬০ কোটি টাকার মতো খরচ হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: