বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দাম ঊর্ধ্বমুখী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫ হাজার ১২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩৩ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।
এক্সএস.কমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক রানিয়া গুলে বলেন, নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের পতনের প্রেক্ষাপটে স্বর্ণের চাহিদায় জোরালো উল্লম্ফন দেখা যাচ্ছে।
অন্যদিকে স্পট মার্কেটে রূপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। গত ২৯ জানুয়ারি রূপা সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।
স্পট মার্কেটে প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৬৫ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ১ হাজার ৬৮৭ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি



মন্তব্য করুন: