• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

১৭ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প 

প্রকাশিত: ২১:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১৭ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। 

এর আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এই ভূমিকম্প ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এটি ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: