• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

প্রকাশিত: ১৪:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আহসান এইচ মনসুর (বায়ে) ও মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যহতি পেলেন আহসান এইচ মনসুর। তাকে সরিয়ে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। তার সামনে এখন ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বড় চ্যালেঞ্জ থাকবে।

এর আগে আওয়ামী সরকার পতনের পর গত ২০২৪ সালের ১৩ আগস্ট  অন্তর্বর্তী সরকারে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত