ঋণ নবায়নের নিয়ম শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
বর্তমানে প্রচলিত ঋণ নবায়নের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো চলমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে ব্যাংকগুলোকে সেটির নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে।
তবে নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন শেষ করা না গেলে, ঋণ খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত নবায়ন করা যাবে। তবে এক্ষেত্রে দেরির কারণ সঠিকভাবে নথিভুক্ত করতে হবে।
এ ছাড়া অনুমোদিত ঋণসীমার অতিরিক্ত অংশ নবায়নের আগে সমন্বয় করতে হবে। অতিরিক্ত অংশ আলাদা করে নতুন ঋণ হিসেবে দেখানোর কোনো সুযোগ থাকবে না। ঋণ নবায়নের নতুন এই নীতিমালা ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: