• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

টানা ৬ দফা বেড়ে দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন  

প্রকাশিত: ১১:০৬, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টানা ৬ দফা বেড়ে দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন  

টানা ৬ দফা বাড়ানোর পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম কমে ২ লাখ ৬৮ হাজার টাকা হয়েছে। গতকাল যা ছিলো ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। 

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।

বিশ্ব বাজারে স্বর্ণের দামে হঠাৎ দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১৬৪ ডলার উঠেছে। গতকাল ছিল ৫ হাজার ৩৫৯ ডলার।

এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন: