• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে জমজমাট ভুলতা গাউছিয়া মার্কেট

প্রকাশিত: ১৪:২১, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১৩, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদকে সামনে রেখে জমজমাট ভুলতা গাউছিয়া মার্কেট

রঙিন পাঞ্জাবির সারি, দরদামের কোলাহল আর ঈদের আগাম উচ্ছ্বাস সব মিলিয়ে এখন উৎসবের রূপ নিয়েছে ভুলতা গাউছিয়া মার্কেট। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউছিয়া মার্কেট। দেশীয় ব্র্যান্ড থেকে শুরু করে দোকানে সবখানেই পাঞ্জাবির বাহার। সকাল থেকে রাত পর্যন্ত থামছে না ক্রেতাদের ভিড়। দেশীয় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট-বড় দোকান সবখানেই পাঞ্জাবির বাহার। 

এবারের ট্রেন্ডে জায়গা করে নিয়েছে প্যাস্টেল রঙ, হালকা এমব্রয়ডারি আর সিম্পল ডিজাইন। বিশেষ করে গরমের কথা মাথায় রেখে সুতি ও খাদি কাপড়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফ্যাশন সচেতন তরুণদের পাশাপাশি সব বয়সীদের কাছেই পাঞ্জাবি এখন প্রথম পছন্দ। কেউ নিচ্ছেন ম্যাচিং পায়জামা, কেউ আবার জিন্সের সঙ্গে তৈরি করছেন ফিউশন লুক।

বিক্রেতারা বলছেন, প্রচুর পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে। গত বছরের তুলনায় এবার সুতি ও খাদি পাঞ্জাবির বিক্রি বেশি। দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। মান ও ডিজাইন ভেদে পাঞ্জাবির দাম পড়ছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।

ঈদ যতো ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। পরিবার-পরিজনের সঙ্গে কেনাকাটায় সময় কাটাচ্ছেন অনেকেই। নতুন পোশাকের ঘ্রাণ, রঙের বাহার আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো মার্কেট এলাকা। সব মিলিয়ে, ঈদকে ঘিরে কেনাকাটার আনন্দে জমে উঠেছে ভুলতা গাউছিয়া মার্কেট।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: