• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তাল: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো আরও ২ শতাংশ

প্রকাশিত: ২০:৫৭, ৫ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫৭, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্য উত্তাল: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো আরও ২ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকার উদ্বেগের মাঝেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়লো। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দাম বেড়েছে ২ শতাংশ। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরু করে। এরপর হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। 

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক শূন্য সাত ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে, ডাব্লিউটিআই’র তেলের দাম বেড়ে ৭৬ দশমিক ছয় শূন্য ডলারে পৌঁছেছে। 

এদিকে বিশ্বব্যাপী জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশের সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পঞ্চম দিনের মতো প্রায় স্থবির রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে উঠে যেতে পারে। 

ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন-ক্ষেপনাস্ত্র ছুঁড়ছে ইরানও। এই প্রেক্ষাপোটে অচিরেই মধ্যপ্রাচ্য শান্ত হবে, এমন সম্ভাবনা কমই।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত