জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন ক্রেতারা।
রাজধানীর বিজয় সরণি এলাকার তেলের পাম্প ঘুরে সোমবারও দীর্ঘ সারি দেখা গেছে। চট্টগ্রাম বন্দরে জ্বালানি পণ্যসহ জাহাজ পৌঁছালেও সংকট এখনও কাটেনি। তেলের সংকটে একদিকে বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে।
অন্যদিকে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে কিছু কিছু পাম্প। তেলের সঙ্কটে রয়েছে কিনা এমন প্রশ্নে কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। দীর্ঘসময় লাইনে দাঁড়ানো, আবার পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা।
বিভি/এআই



মন্তব্য করুন: