• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রকাশিত: ১২:৪১, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪২, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জাপান টেক্সটাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (JTIA) এবং জাপান টেক্সটাইল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (JTEA)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উক্ত বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA)-এর স্বাক্ষরের প্রেক্ষিতে ব্যবসা-বাণিজ্যের বিস্তৃত সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল জানিয়েছেন, এই চুক্তির সুফল জাপানি আমদানিকারকদের কাছে তুলে ধরতে তারা ধারাবাহিকভাবে সেমিনার আয়োজন করবেন।

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী জানান, আগামী ৮-১০ এপ্রিল ২০২৬ তারিখে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও’-তে বাংলাদেশের ২৫টি শীর্ষস্থানীয় রফতানিকারক কোম্পানি অংশগ্রহণ করবে। এক্সপোতে একটি বিশেষভাবে সজ্জিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ থাকবে। ৮ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাপানি ব্যবসায়ীদের জন্য এক ‘বিজনেস নেটওয়ার্কিং সেমিনার’ আয়োজন করা হবে।

রাষ্ট্রদূত জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং সরাসরি বিনিয়োগ (FDI) করতে আহ্বান জানিয়েছেন। তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের আধুনিক শিল্প কারখানাসমূহ সরেজমিনে পরিদর্শন এবং বাংলাদেশে আয়োজিত ট্রেড ফেয়ারগুলোতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত