• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

চলতি মাসে জ্বালানি নিয়ে দেশে ৩২ জাহাজ, পথে আরও ৪টি 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চলতি মাসে জ্বালানি নিয়ে দেশে ৩২ জাহাজ, পথে আরও ৪টি 

ফাইল ছবি

বন্দর নগরী চট্টগ্রামের  ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী নিতে গ্রাহকদের চাপ থাকলেও সরকার নির্ধারিত পরিমাণে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। তবে গ্রাহকদের দীর্ঘ লাইন থাকায় কোনো কোনো পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা বাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিতে চান। আবার একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানী নিচ্ছেন। ফলে দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে মার্চের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত ৩২ টি জাহাজ। এছাড়া এলএনজি , এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে পথে আছে নিউ ব্রেভ, পল,পিবিটি সোলানা ও সেলশিয়াস গ্যালাপাগোজ নামের আরো চারটি ট্যাংকার। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত