• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা

প্রকাশিত: ১৩:০২, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা

রাজধানীর বাজারে যেন এক ধরনের অস্থিরতা। ঈদের আনন্দ শেষ হতে না হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ধাক্কায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বেড়েছে মাছ, মাংসসহ সবধরনের সবজির দাম। বাজারে ঢুকলেই চোখে পড়ে হতাশা—ক্রেতা ও বিক্রেতা উভয়েরই।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আর বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ এসে লেগেছে দেশের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। 

মাংসের বাজারের পরিস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। গরুর মাংস যা এক সপ্তাহ আগেও ৭৫০ টাকায় মিলত, এখন বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। বেড়েছে খাসির মাংস, ব্রয়লারসহ সোনালি মুরগির দামও। 

মাংসের পাশাপাশি বেড়েছে সবধরনের দেশি কিংবা চাষের মাছের দামও।

বৈশ্বিক বাজারে জ্বালানি সংকটের রেশ পরেছে দেশের কাচাবাজারেও। গত সপ্তাহের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরনের সবজি। তবে ব্যবসায়ীদের দাবী দাম নাগালের মধ্যেই আছে।

এদিকে তেল নিয়ে যেন শুরু হয়েছে তেলেসমাতি। থেমে নেই চাল-ডালের দাম বৃদ্ধির।

ঈদের পর সাধারণত বাজার কিছুটা স্বস্তিতে ফেরে। কিন্তু এবার সে চিত্র উল্টো—দাম কমার বদলে বেড়েছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: