• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ফুয়েল ট্যাংকার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৪, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ফুয়েল ট্যাংকার

মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙ্গর করলো ফুয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। শুক্রবার রাতে ফুয়েল ট্যাংকারটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। 

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।

এই ফুয়েল ট্যাংকারে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস অর্থাৎ লাইটারিং  করতে হবে। অন্তত ২ ট্রিপ বা দুইটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে।

বর্হিনোঙরে কিছু ডিজেল খালাস শেষে আগামীকাল রবিবার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে ফুয়েল ট্যাংকারটি। এখানে সব ডিজের  খালাস শেথসৈ ফিরে যাবে। 

এদিকে শুক্রবার ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি ৬ নম্বর ডলফিন জেটিতে ডিজেল খালাস করছে। সেটি কাল রবিবার বন্দর ছেড়ে যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি জানায়, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: