• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

আবারও বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রূপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত: ২১:৪৬, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
আবারও বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রূপার দাম, দেশে ভরি কত?

ডলারের দাম কমা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ১৪ দিনের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়েছে, যা এর চাহিদা বাড়িয়ে দিয়েছে।

যদিও পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু বিনিয়োগকারীরা এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান। লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে উদ্বেগ কাটেনি।

বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন জানিয়েছেন, ডলারের দুর্বলতা স্বর্ণকে হারানো অবস্থান ফিরে পেতে সাহায্য করলেও বাজারে এখনো সতর্কতা বিরাজ করছে। কারণ, যদি যুদ্ধবিরতি ভেস্তে যায় ও নতুন করে উত্তেজনা বাড়ে, তবে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: