• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উৎপাদন শুরুর ৪৬ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উৎপাদন শুরুর ৪৬ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড

প্রায় ছয় মাস বন্ধ থাকার পর চালু হওয়ার দুইদিন যেতে না যেতে ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কারিগরি সমস্যার কারণে ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি সমস্যার কারণে ভোর চারটার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে কাজ চলছে। আগামী রবিবার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে। 

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। দীর্ঘ প্রায় ছয় মাস পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফেরে কারখানাটি। প্রথমে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্টে উৎপাদন শুরু হয়।কিন্তু উৎপাদন শুরুর ৪৬ ঘণ্টার মধ্যে আবারও কারিগরি সমস্যায় কারখানাটি বন্ধ হয়ে গেছে। 

চলতি বছরের ৪ মার্চ গ্যাস-সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট কারখানাটিতে ফের গ্যাস সরবরাহ শুরু হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির প্রয়োজনে তাৎক্ষণিক উৎপাদন শুরু করা যায়নি। প্রস্তুতি শেষে ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়।  কিন্তু উৎপাদনে যাওয়ার ৪৬ ঘণ্টার মধ্যেই নতুন করে কারিগরি ত্রুটির কারণে  ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড।

বিভি/এআই

মন্তব্য করুন: