• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বন্ধ থাকা পাট ও টেক্সটাইল মিল আবারও চালু করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২১, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বন্ধ থাকা পাট ও টেক্সটাইল মিল আবারও চালু করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন পাট ও টেক্সটাইল মিল বেসরকারি খাতের বিনিয়োগকারীদের মাধ্যমে আবারও চালু করার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত আমিন জুট মিল ও আমিন টেক্সটাইল মিল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, এ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্ধ হয়ে যাওয়া এসব মিল চালু করার কথা আগেই জানিয়েছে। এটা করা গেলে এবং বিদেশি বিনিয়োগকারীদের আনা গেলে এসব মিলে আবারও কর্মচাঞ্চল্য আসবে। একই সঙ্গে সৃষ্টি হবে কর্মসংস্থানের।

 শীঘ্রই এসব মিলের বিভিন্ন ভবন ও সম্পদের পুনর্মূল্যায়ন করে এ প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন: