সৌদিতে ১৯ হাজারের বেশি চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?
সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি চাকরির শূন্যপদ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি বছরে নতুন শূন্যপদ, সম্পন্ন নিয়োগ ও প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য খাতে জনবলের চাহিদা পূরণ, সৌদি পেশাজীবীদের কর্মসংস্থান বাড়ানো এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কোম্পানির তথ্যমতে, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মসংস্থানের লক্ষ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।
এর সঙ্গে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যোগ হওয়ায় মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার সবগুলো পদ নতুন নিয়োগের জন্য উন্মুক্ত নয়। এর মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে পছন্দের পদ, প্রয়োজনীয় যোগ্যতা ও সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে হেলথ হোল্ডিং কোম্পানি। ফলে প্রার্থীরা সংশ্লিষ্ট অঞ্চলে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ খুঁজতে পারবেন।
বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন এই নিয়োগের অন্যতম লক্ষ্য যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। তাই ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত—এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিভিন্ন সময়ে নিয়োগের সুযোগ থাকে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন, অভিজ্ঞতা এবং কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।
বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা জানতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্ত যাচাই করা জরুরি। বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদনের অনুমতি না থাকলে আবেদন করার সুযোগ নাও থাক
বিভি/টিটি













মন্তব্য করুন: