• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:১২, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্যামাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

ছুটির সূচনা হবে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এরপর ৭ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছুটি থাকবে। সবশেষে ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এতে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই ছুটি কার্যকর হবে।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: