• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নিয়মিত দরিদ্রের তালিকায় যুক্ত হচ্ছেন সীমিত আয়ের মানুষ

গোলাম ময়নুল আহসান

প্রকাশিত: ১৪:৩৯, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নিয়মিত দরিদ্রের তালিকায় যুক্ত হচ্ছেন সীমিত আয়ের মানুষ

ফাইল ছবি

বিগত কয়েক বছরের ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে, সীমিত আয়ের মানুষ নিয়মিত দরিদ্রের তালিকায় যুক্ত হচ্ছেন,বলেছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতির উন্নতি নির্ভর করছে, বর্তমান নির্বাচিত সরকার দেশে বিনিয়োগ স্থবিরতা কত দ্রুত কাটাতে পারবে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আরো লম্বা সময় নিয়ে বাস্তবায়ন করলে, দরিদ্র মানুষ মূল্যস্ফীতির চাপ থেকে খানিকটা হলেও রক্ষা পেতো বলে মনে করেন অর্থনীতিবিদরা।

মূল্যস্ফীতির সাথে গত কয়েক বছর ধরে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সীমিত ও নিম্ন আয়ের মানুষ। দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে- ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি, মানুষের আয় কমে যাওয়া, কর্মসংস্থানের স্থবিরতায় মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। আর বিশ্বব্যাংক তথ্য বলছে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে গত চার বছরে দরিদ্র হয়েছে প্রায় ৮০ লাখ মানুষ। 

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে ধরে রাখার লক্ষ্য রয়েছে সরকারের। সবশেষ সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিলো ৮ দশমিক ৩৪ শতাংশ।

দরিদ্রদের মূল্যস্ফীতির কষাঘাত থেকে রক্ষায়, রুট লেভেলের অর্থনীতির ভিত্তি শক্ত করার কথা বলছেন বিশ্লেষকরা।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত