• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ১৫:৩২, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দরে কোনো পণ্য আমদানি রফতানি হচ্ছে না। একইসঙ্গে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার সকাল থেকে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: