• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

এমসিসিআইঃ সাইফুল সভাপতি, কামরান জ্যেষ্ঠ সহ-সভাপতি, হাবিবুল্লাহ সহ-সভাপতি

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৩:৫৫, ১৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
এমসিসিআইঃ সাইফুল সভাপতি, কামরান জ্যেষ্ঠ সহ-সভাপতি, হাবিবুল্লাহ সহ-সভাপতি

২০২২ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কামরান টি রহমান। সহ-সভাপতি হয়েছেন হাবিবুল্লাহ এন করিম।

১৫ ডিসেম্বর এমসিসিআই-এর ১১৭তম বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) সাইফুল ইসলাম পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক।

২০০৮-২০১২ মেয়াদে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম ২০২১ সালে অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ এবং এমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ বিল্ডিং, বঙ্গ ড্রেজার্স, সুবর্ণভূমি রিসোর্টস মেঘনা, মুন্সিগঞ্জ এবং সুবর্ণভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

কামরান টি রহমান বাংলাদেশের পাট ও চা খাতের নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস এবং কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। ২০০৭-২০০৯ এবং ২০১৭-২০২১ মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি এবং ২০১৩ সালে এমসিসিআই'র সহ-সভাপতি ছিলেন।

হাবিবুল্লাহ এন করিম টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ২০০৮-২০০৯ এবং ২০০২-২০০৩ মেয়াদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন। তিনি ২০১৯-২০২১ মেয়াদে বিইএফ-এর সহ-সভাপতি ছিলেন। 

এমসিসিআই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- মডার্ন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক মিসেস উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, আইসিই টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার এমসিসিআই'র বিদায়ী সভাপতি নিহাদ কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইন্স করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিসিআই'র সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং ট্রান্সক্রাফ্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান।

 

বিভি/এইচএস/রিসি 

মন্তব্য করুন: