সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার ফের অবনতি, হাসপাতালে ভর্তি
৭ মার্চ হাসপাতালে তোলা ছবি
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইয়ের অসুস্থতার বিষয়ে জানান, তিনি (মুহিত) সব ধরনের খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন, তিনি খেতে পারছেন না।
সোমবার সাবেক অর্থমন্ত্রীর সহকারী মো. বাচ্চু বলেন, আমি ২৪ ঘণ্টা স্যারের (সাবেক অর্থমন্ত্রী) দেখাশোনা করছি। স্যার এখনো হাসপাতালে ভর্তি। শক্ত ধরনের খাবার খেতে পারছেন না। খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন। তবে খাবার চিবিয়ে তার রস খেতে পারছেন। গত কদিন কিছু খেতে না পারলেও আজ চকলেট ও ডিমের কিছু অংশ খেতে পারছেন। উনার ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে। ১১০ কেজি থেকে ৫২ কেজিতে নেমে গেছে।
৭ মার্চ হাসপাতালে তোলা সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশে সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।
৮৮ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই বছরের ২৯ জুলাই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে ভেঙে পড়েন।
বিভি/এইচএস













মন্তব্য করুন: