৫ বছরে ৫০০ কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ হবে: অ্যামচেমের সভাপতি
আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ হবে বলে আশা করছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ-অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
সোমবার (২ নভেম্বর) অ্যামচেমের ৩০তম ইউএস ট্রেড শো নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বিশাল অংকের মার্কিন বিনিয়োগের এই টার্গেটই এবারের ইউএস ট্রেড শোর উদ্দেশ্য বলে জানান তিনি। জ্বালানি, উৎপাদন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ আনার টার্গেট বলে জানান তিনি।
অ্যামচেম সভাপতি বলেন, তবে এর জন্য সরকারকে একটি বিনিয়োগ বান্ধব পরিকল্পনা করতে হবে। জানান, বিনিয়োগের জন্য জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ জরুরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ থেকে ৭ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৩০তম ইউএস ট্রেড শো অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের ৬৩টি প্রতিষ্ঠান এবং সাতটি স্টার্টআপসহ ৪৩টি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: