যমুনা ব্যাংকের লেনদেন ৬ দিন বন্ধ
যমুনা ব্যাংক লোগো
ব্যাংকিং কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকের সফটওয়্যার পরিবর্তনের কারণে আগামী ১ এপ্রিল থেকে সকল লেনদেন স্থগিত থাকবে ব্যাংকটির।
মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যমুনা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশনের উদ্দেশ্যে ১ এপ্রিল রাত ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।
বিভি/ এইচএস
বিভি/এইচএস



মন্তব্য করুন: