• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট

প্রকাশিত: ১৬:৩৩, ৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৪৬, ৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট

গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের নোট

বাজারের আসছে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত পঞ্চাশ টাকা মূল্যমানের নতুন নোট। 

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী ৮ জানুয়ারি (রবিবার) হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।  যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। 

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: