• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করলো ছাত্রদল

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ২১:৫১, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করলো ছাত্রদল

শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি ও বইয়ের প্রতি অনুরাগ তৈরি করতে ছাত্রদল নেতা জিসানের ব্যবস্থাপনায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস এ লাইব্রেরী উদ্বোধন ঘোষণা করেন।

লাইব্রেরি প্রতিষ্ঠায় আহ্বায়ক সদস্য আসিফ হোসেন জিদান বলেন, ক্যাম্পাস হবে মুক্ত বুদ্ধি চর্চার এক অনন্য উদাহরণ। এখানে ইতিহাস, দর্শন, মহান মুক্তি যুদ্ধ, রাজনীতি, জুলাই অভুন্থান, ইসলামিক, বাংলা ও ইংরেজি সাহিত্যের বই থাকবে। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনায় উদ্বুদ্ধ হবে।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, আমরা জানি বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর সেই বই-ই একজন মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং চরিত্র গঠন করে। আজ আমাদের ক্যাম্পাসে যারা নতুন শিক্ষার্থী হিসেবে যোগ দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে বুঝেছি তারা অসাধারণ সুন্দর ও ইতিবাচক চিন্তা নিয়ে এসেছে। তাদের চিন্তা, স্বপ্ন ও উদ্যম আমাদের ক্যাম্পাসে নতুন এক সম্ভাবনার আলো ছড়িয়ে দিচ্ছে। এখন আর আমাদের আলাদা করে বাগান করতে হবে না কারণ ফুলগুলো ইতোমধ্যেই ফুঁটে উঠছে।

তিনি আরও বলেন, একসময় হয়তো কিছু ভুল ধারণা ছড়িয়ে ছিল মানুষ বলতো, ঢাকা কলেজ মানেই মারামারি। কিন্তু সেই সময় আর নেই। এখন আমরা নতুন ধারার চিন্তা, সংস্কৃতি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব গড়ে তুলছি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শিক্ষা জীবনে ছাত্র ও বই এই দুইটি বিষয় একে অপরের পরিপূরক। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, অনেক শিক্ষার্থী বই থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন ব্যস্ততা, ডিভাইসের প্রতি আকর্ষণ কিংবা কর্মজীবনের চিন্তা এসবের মধ্যে বই পড়া অনেকের মাঝে এক ধরনের ফেজ আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যেতে পারি না বইয়ের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বই শুধু তথ্য দেয় না,বই আমাদের মানুষ হতে শেখায়, চিন্তা শক্তি বাড়ায়, আমাদের নৈতিকতা, মানবিকতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2