আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম, আর্থিক সহায়তার আবেদন
ভারতের কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম। মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত অসুস্থতায় গত সাত দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি তিন দিন ধরে কোমায় রয়েছেন।
জানা যায়, গত ১ মার্চ ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে তিনি স্ট্রোক করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার আইসিইউ চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতিদিন প্রায় দুই লক্ষ টাকা খরচ হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
তানিউল করিম জীম বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। ক্যাম্পাসে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।
জীবনের এই সংকটময় মুহূর্তে জীমের পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদী এই চিকিৎসার বিপুল খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। তাই দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষী, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
যেভাবে সহযোগিতা করবেন:
জীমের চিকিৎসার জন্য সরাসরি তাঁর পরিবারের কাছে বা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।
বিকাশ ও নগদ: ০১৩০৯০৭৪৮৭৬ (তাজনুর করিম মীম, জীমের ভাই)
রকেট: ০১৩০৯০৭৪৮৭৬৫ (তাজনুর করিম মীম)
ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাবের নাম: TAJNUR KARIM MIM
হিসাব নম্বর: ২০৫০৪৭৪০২০০১৬২৯০
ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি, বনপাড়া শাখা, নাটোর।
রাউটিং নম্বর: ১২৫৬৯০২৮৭
সুইফট কোড: IBBLBDDH474
আপনার সামান্য সহযোগিতা মেধাবী এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। সবার দোয়া ও সহায়তায় জীম দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা করছেন তার স্বজন ও সহপাঠীরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: