চাকরিচ্যুত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা, জানা গেলো কারণ
দায়িত্বহীনতার দায়ে চাকরিচ্যুত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা। এরা হলেন- প্রো ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান, ডিন ড ফকির রফিকুল আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম। মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: রাজিবুল আলম স্বাক্ষরিক এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রফেশনাল কোর্স সম্পর্কে মন্ত্রণালয়ে তথ্য রয়েছে। সম্প্রতি বিএড বিলম্ব সম্পর্কিত অভিযোগের আলোকে দেখা যায়, ২০২৪ সালের বিএড প্রফেশনাল ব্যাচের ভর্তি নিয়েছিল ডিসেম্বর ২০২৩ সালে। ১ বছরের কোর্স হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৪ সালেই উক্ত কোর্স শেষ হওয়ার কথা। কিন্তু, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সবে ফাইনাল পরীক্ষা ভাইবা শেষ হয়েছে। ১ বছরের কোর্স আড়াই বছরেও শেষ হচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন দায়িত্বহীনতায় শিক্ষা মন্ত্রণালয় লজ্জিত ও বিব্রত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন দায়িত্বহীনতায় জড়িত প্রো ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান, ডিন ড ফকির রফিকুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমকে চাকরিচ্যুত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হইবে।’
বিভি/পিএইচ



মন্তব্য করুন: