• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টিএসসিতে দুই নারী লাঞ্ছিত করার ঘটনায় ঢাবি’র ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ১৯:২৬, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪৭, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টিএসসিতে দুই নারী লাঞ্ছিত করার ঘটনায় ঢাবি’র ৩ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু'জন ব্যক্তি এবং দু'জন নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত