• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

এইচএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণের সময় বাড়লো

প্রকাশিত: ১৭:৪৭, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এইচএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণের সময় বাড়লো

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

বুধবার (১১ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছিল ১ মার্চ। ফরম পূরণ চলে ৯ মার্চ পর্যন্ত, ফি জমা চলে ১০ মার্চ পর্যন্ত।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন–বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শিথিলযোগ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয়সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে, কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: