• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

প্রকাশিত: ১৯:০১, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ-সহ সহকারী প্রক্টরবৃন্দ, অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান। তিনি বলেন, উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত