• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়  

প্রকাশিত: ১৭:৪৫, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ২১:৩৬, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়  

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে রাজধানীসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত