• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব 

প্রকাশিত: ১১:৫৩, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৫৪, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা। 

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, তিন লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং ও কলেজে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠানো হয়। পরে মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করে। বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ হবে। 

প্রসঙ্গত, এর আগে সরকারি কর্মচারীরা এই ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকেরা এর বাইরে ছিলেন। এবারই প্রথম তারা এই আর্থিক সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: