চুয়েটে অচলাবস্থা: ২০ দিনেও স্বাভাবিক হয়নি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে এখনো অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট এ । ২০ দিনেও স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ।
আন্দোলনের কারনে তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। বন্ধ- বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। ক্যাম্পাসে এই অচলাবস্থার মধ্যেই দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে। চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম এ দায়িত্ব দেন।
চুয়েট কতৃপক্ষ জানায়, উপাচার্য শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি এর সভায় উপস্থিত হতে ১১ ও ১২ অক্টোবর, এই দুই দিন ঢাকায় অবস্থান করবেন। সেই সময়ের জন্যই অধ্যাপক আরাফাতকে রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, কাকে কি দার্যত্ব দেয়া হলো এটা নিয়ে তারা ভাবছেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পেতে তাদের আন্দোলন। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য পদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-কুয়েট অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এর সাথে যোগ দেয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: