শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (১০ অক্টোবর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলাসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিভি/টিটি













মন্তব্য করুন: