• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন ইবি শিক্ষার্থী, বাঁচানো গেল না হাসপাতালে নিয়েও

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩:২০, ২০ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২০, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন ইবি শিক্ষার্থী, বাঁচানো গেল না হাসপাতালে নিয়েও

মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শ্বাসকষ্টে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তরিকুল। গত কুরবানী ঈদের সময়ে প্যানিক অ্যাটাকের কারণে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ পুনরায় তার একই সমস্যা দেখা দেয়। পরে বন্ধুবান্ধবরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাস ও বিভাগটিতে শোকের ছায়া নেমেছে। বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন,  তরিকুলকে একজন সৃজনশীল এবং বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবেই দেখে এসেছিলাম। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য না। সৃষ্টিকর্তার নিকট তার পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।

বিভি/এজেড

মন্তব্য করুন: