• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চুয়েট সংকট নিরসনে শিক্ষকদের সাথে ইউজিসির উচ্চপর্যায়ের কমিটির বৈঠক

প্রকাশিত: ১৩:২৪, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েট সংকট নিরসনে শিক্ষকদের সাথে ইউজিসির উচ্চপর্যায়ের কমিটির বৈঠক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চুয়েট ক্যাম্পাসে শিক্ষকদের সাথে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি। ৩৬ দিনের অচলাবস্থার কারণে এই সময়ে ৮৬৪টির বেশি ক্লাস ও ২১টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে  বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি সংকট নিরসনে করণীয় নিয়ে চলছে বৈঠক। 

শিক্ষকদের সাথে বৈঠক শেষে চুয়েটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথেও  পৃথক বৈঠক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি। আলোচনার পর তারা সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেবেন।

গত রবিবার (২৫ অক্টোবর) রাতে এক বিবৃতিতে আজ বুধবার থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।তবে  ক্লাসে ফেরার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্যের ভবন তালাবদ্ধ থাকবে। নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তারা আবার আন্দোলনে নামবেন।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে শিক্ষক ও কর্মকর্তারাও আন্দোলনে সংহতি জানালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত