• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে

প্রকাশিত: ১০:৩৫, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২০২৬ সালের আলিম পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ফল সংগ্রহ করা যাবে। একই সঙ্গে অনলাইনেও ফল দেখার সুযোগ থাকবে। নির্ধারিত পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফলের শিট বা Result Sheet ডাউনলোড করতে পারবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও নিজেদের ফল জানতে পারবেন।

অনলাইনে প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘অনলাইন সেবা-১’ কর্নারে গিয়ে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে। এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট সংগ্রহ করা যাবে। এই পদ্ধতিতে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার Result Sheet ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। এ জন্য https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

ইন্টারনেটের মাধ্যমে ফল দেখতে না চাইলে মুঠোফোনে খুদে বার্তা বা এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে যেকোনো মুঠোফোন নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এসএমএস লেখার সময় প্রথমে HSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।

উদাহরণ হিসেবে, কোনো পরীক্ষার্থীর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর Mad এবং রোল নম্বর 123456 হলে এসএমএসটি লিখতে হবে: HSC Mad 123456 2026। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: