• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাত কলেজের পরীক্ষার আপডেট দিতে অফিসিয়াল পেজ খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ২৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৩৮, ২৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সাত কলেজের পরীক্ষার আপডেট দিতে অফিসিয়াল পেজ খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের পরীক্ষা সংক্রান্ত আপডেট দিতে অফিসিয়াল ফেসবুক পেজ খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। রবিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। যেখানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের অফিসিয়াল আপডেট নিয়মিত দেওয়া হবে। উক্ত পেজে সকলকে সংযুক্ত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। পেজের লিংকঃ https://www.facebook.com/controller.du।

আরও পড়ুন:

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তি দূর করতে এমন উদ্যোগ নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। 

বিভি/এসআরটি/রিসি

মন্তব্য করুন: