• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অভিষেক, সম্পাদক সজল 

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩:১৮, ৯ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অভিষেক, সম্পাদক সজল 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী খন্দকার অভিষেক ইবনে শামস সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী মো. জান্নাতুল ফেরদৌস সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (৯ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিটির সাবেক সভাপতি মো. সাব্বির হোসেন এই কমিটি ঘোষণা করেন।

এক বছর মেয়াদী এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশিকুর রহমান, আয়েশা আক্তার যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সারজিল আহমেদ, শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আজমাঈন হোসেন সাব্বির, নাজমুল আকতার আকাশ, ফাহমিদা আশরাফি আদিবা ও আসিফ আল আকিব।

নবনির্বাচিত এই কমিটি নিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে চায় ক্লাবটি।

বিভি/এইচএস

মন্তব্য করুন: