রিলিজ হলো মেজবা শরীফের নতুন গান ‘ভাবনা’
মোহাম্মদ আলীর লিখায়, নিজের সুরে ও কণ্ঠে ‘ভাবনা’ নামে ডুয়েট গান প্রকাশ করছেন মেজবা শরীফ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের অন্বেষা।
‘ভাবনা’র সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ, মডেল হয়েছেন অন্তরা ইসলাম।
গানটি নিয়ে মেজবা শরীফ বলেন, ‘ভাবনা’ আমার পছন্দের একটি গান। আমার সঙ্গে অন্বেষা খুব ভালো গেয়েছেন। আশাকরি গানটি শ্রোতাদের কাছে ভালো লেগেছে।
এই গানটি ইউটিউবে মুক্তির পর বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। মেজবা শরীফের আরও উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘আমি তোমার মন’, ‘ঝরছে বৃষ্ট’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’।
বিভি/জোহা



মন্তব্য করুন: