জামিনে মুক্ত হয়েই নতুন কাজের প্রস্তাব পেলেন রাজপাল যাদব
অবশেষে ১১ দিন পর তিহার জেল থেকে বাড়িতে ফিরেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় জামিন পেয়েছেন এই অভিনেতা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ভাই চন্দ্রপাল যাদব।
চন্দ্রপাল যাদব বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। যেভাবে দিন কাটিয়েছি আমরা, সেটি আমরাই জানি। তবে আপাতত আমরা এটুকুই বলব, ভালো দিন আসছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজপাল জামিনের আবেদন ছিল তার দাদার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য। কিন্তু আদালত তার আবেদনটি খারিজ করে দেয়।
এবার আদালত তার জামিন মঞ্জুর করেছে দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য। জেলমুক্তির পর বলিউডের সহকর্মীরাও আর্থিক ও পেশাগত সাহায্যের হাত বাড়িয়েছেন। গত ১১ দিনে অভিনেতাকে একাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও সিনেমার প্রস্তাব এসেছে। যেমন, গুরু রানধাওয়া তার গানের ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন।
সাথে, ‘ইয়েস ম্যাডাম’–এর সিইও মায়াঙ্ক আর্য বিজ্ঞাপন সংস্থার ভিডিওতে তাকে কাস্ট করেছেন। বক্সার বিজেন্দরও পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এছাড়া পরিচালক প্রিয়দর্শন রাজপালকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
বিভি/জোহা



মন্তব্য করুন: