• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চটলেন সালমান খান

প্রকাশিত: ১২:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চটলেন সালমান খান

দিন দুই আগে জানা যায়, সালমান খানের বাবা সেলিম খানের মস্তিষ্কে কোনও অস্ত্রোপচার হয়নি। তবে ডিএসএ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাবার স্বাস্থ্য সম্পর্কিত খুঁটিনাটি প্রকাশ্যে আসতেই সম্ভবত হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চটলেন বলিউড ভাইজান।

জানা গিয়েছে, সালমান একা নন, খান পরিবারের প্রত্যেক সদস্যই নাকি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের উপরে বিরক্ত! তাদের যুক্তি, সেলিম খান সকলের প্রিয়। তাই তাকে নিয়ে খ্যাতনামী থেকে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তারা প্রবীণ চিত্রনাট্যকারকে ভালবাসেন বলে প্রত্যেকের কাছে খান পরিবার কৃতজ্ঞ। পাশাপাশি, তারা এ-ও মনে করেন, স্বাস্থ্যবিষয়ক যে কোনও তথ্য অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সে সম্পর্কে জানার অধিকার কেবলমাত্র অসুস্থ ব্যক্তি এবং তার পরিবারের।

সালমান জানিয়েছেন, এই গোপনীয়তা তার অসুস্থ বাবার ক্ষেত্রে রক্ষা করা হচ্ছে না। উল্টে চিকিৎসকের একটি দল গত দু’দিন ধরে সেলিম খানের ‘হেলথ বুলেটিন’ নিজ দায়িত্বে প্রকাশ্যে এনেছেন। এখানেই আপত্তি সালমান এবং তার পরিবারের। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে নিষেধ করেছেন বলে খবর।

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সালমান চাইছেন না, সেলিমের অসুস্থতা, তার স্বাস্থ্যসম্পর্কিত খুঁটিনাটি বাইরের লোক জানতে পারুক। খান পরিবার যদি মনে করেন, তা হলে তারা নিজেরাই তা জানাবেন। ফলে, হাসপাতালের তরফ থেকে চিকিৎসকের দল আগামী দিনে সেলিম খানকে নিয়ে আর কোনও তথ্য দেবেন না বলেই জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন সালমানের বাবা। বুধবার ডা. জলিল পার্কার এবং তার দল বুলেটিনে জানান, আপাতত ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাকে। দ্রুত উন্নতি ঘটছে তার। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হবে।

বৃহস্পতিবার সেলিম খানকে দেখতে গিয়েছিলেন সালমানের আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর নায়িকা চিত্রাঙ্গদা সিংহ। তিনিও পরে সাংবাদিকদের জানান, ভাল আছেন প্রবীণ চিত্রনাট্যকার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন: