অন্য ধর্মের হয়েও প্রতিবছর পরিবার নিয়ে ইফতার করেন বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম ও তার পরিবার
অন্য ধর্মের হয়েও প্রতিবছর ইফতার করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম দিন প্রিয়জনদের সঙ্গে নিয়ে ইফতার করলেন এই অভিনেত্রী।
প্রথম রোজার দিন নিজের ফেসবুকে ইফতার করার ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, ঘরোয়া পরিবেশে ইফতার করেছেন তারা। খাবারের টেবিলে সাজানো মুহূর্তের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, এই পবিত্র রমজানের প্রথম ইফতারে, প্রিয়জনদের ঘিরে। একসাথে থাকার জন্য, আশীর্বাদের জন্য এবং এই সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।
ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী মিম প্রতিবছরই ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়ান। এর আগে ঈদুল আজহার সময় মিম তার কাজে সহায়তাকারীদের জন্য কোরবানিও দিতেন, যা ভক্তদের মধ্যে গভীর মুগ্ধতা ও ভালোবাসা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, নতুন সিনেমা ‘মালিক’-এ কাজ করছেন তিনি। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন তিনি। আর আবারও জুটি হচ্ছেন আরিফিন শুভ ও মিম।
বিভি/জোহা



মন্তব্য করুন: