• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কারিনার সঙ্গে একমত হতে পারলেন না স্বামী সাইফ আলী খান

প্রকাশিত: ১৯:০২, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কারিনার সঙ্গে একমত হতে পারলেন না স্বামী সাইফ আলী খান

সাইফ আলি খান ও কারিনা কাপুর

সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামীর প্রেমে সবসময় মন্ত্রমুগ্ধ, বরাবর সে কথাই বলে এসেছেন এই বলিউড সুন্দরী। অমৃতা সিংহের সঙ্গে বিয়ে ভাঙার পরে কারিনার সঙ্গে থিতু হয়েছেন সাইফ। তাদের দু’জনের দাম্পত্যজীবনের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। কিন্তু, এ বার কারিনার কথার বিরুদ্ধে গেলেন নবাব সাহেব। কী এমন করলেন তিনি?

দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন রাজ কাপুরের নাতনি করিনা। অভিনয় জীবনে তিনি শাহরুখ, সালমান, আমির খানের মতো তাবড় অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। কিন্তু কখনওই নাকি খানেদের মতো পারিশ্রমিক পাননি। এমনকি তার স্বামী সাইফের সমপরিমাণ পারিশ্রমিকও নাকি পান না কারিনা। 

শোনা যায়, ২০০৩ সালে ‘কভী অলবিদা না কেহনা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কারিনা। কিন্তু, শাহরুখের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করায় কাজটি তাকে হারাতে হয়। শুধু তাই নয়, এই বিষয়ে প্রযোজক করণ জোহরের সঙ্গেও তার মনোমালিন্য হয় বলে শোনা যায়। এ বার কি কারিনার এই দাবিকে একপ্রকার নস্যাৎ করলেন সাইফ। 

তিনি বললেন, ‘‘বলিউডে লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিক বিচার করা হয় না। তারাই বেশি পারিশ্রমিক পান, যারা বক্সঅফিসের ব্যবসা এনে দিতে পারেন ও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হন। যিনি দর্শককে প্রেক্ষাগৃহে আটকে রাখতে পারবেন, তিনি তেমন পারিশ্রমিক পাবেন। অঙ্কটা সহজ।’

সাইফ আরও বলেন, ‘পুরুষ-নারীর বিচার করে কম-বেশি পারিশ্রমিক হওয়া উচিত নয়। এটি আসলে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে মানুষ স্পষ্ট বুঝতে পারেন কোনও সুপারস্টারের কারণেই প্রেক্ষাগৃহ ভরছে। প্রযোজক তাদের মূল্য জানেন, তার ভিত্তিতেই মূল্য দেওয়া হয় এবং তাঁরা বেতন পান।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত