পিছিয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং
রাজকুমার রাও ও সৌরভ গাঙ্গুলী
শোনা যাচ্ছিল, ১৬ মার্চ থেকে শুটিং শুরু হতে পারে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের। কিন্তু হঠাৎ পিছিয়ে গেল জীবনী ছবির শুটিং।
সোমবার আনন্দবাজারের খবর, চলতি মাস থেকে শুটিং শুরু হবে না সিনেমাটির। সব ঠিক থাকলে এপ্রিলে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে শুরু করতে পারেন তার আগামী ছবির কাজ।
মার্চের মাঝামাঝি শুটিং শুরু, এই খবরের পাশাপাশি এ-ও শোনা গিয়েছিল, কলকাতার ইডেন গার্ডেন্স দিয়ে শুট শুরু করবেন পরিচালক। আগাম প্রস্তুতি হিসাবে কলকাতায় চলে যাবেন রাজকুমার রাও। তাকে সৌরভের ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে। তিনি কয়েকটি দিন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে থাকবেন। ‘দাদা’কে কাছে থেকে দেখবেন। তার পর শুটিং শুরু করবেন। শোনা যাচ্ছে, সেটিও নাকি পিছিয়েছে। রাজকুমার সম্ভবত এখনই কলকাতায় যাচ্ছেন না।
এপ্রিলের মাঝামাঝি থেকে শুটিং শুরু হতে পারে। এবং সেই শুটিং সম্ভবত হবে মুম্বাইয়ে। কারণ, কলকাতার ইডেনে তখন আইপিএল এর ম্যাচ চলবে।
বিভি/জোহা



মন্তব্য করুন: