• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রোজার মধ্যে ভক্তের সাথে হানিয়া আমিরের ভিডিওকলের ক্লিপ ভাইরাল!

প্রকাশিত: ২১:৫৩, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ২২:২৭, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রোজার মধ্যে ভক্তের সাথে হানিয়া আমিরের ভিডিওকলের ক্লিপ ভাইরাল!

সাড়া জাগানো পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আবারও আলোচনায়। ঈদের দুদিন আগে ভক্তের সাথে ভিডিওকলে কথা বলার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

ভিডিওতে দেখা যায়, ভক্তের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ঘরোয়াভাবে কথা বলছেন হানিয়া আমির। কথোপকথনের সময় ওই ভক্ত হানিয়ার পাশাপাশি তার বাবা-মায়ের কুশল সংবাদ এবং তার রমজানের রোজা সম্পর্কে জানতে চান।

ভক্তের সাথে বেশ আন্তরিক ছিলেন হানিয়াও। তিনি জানান, তার রোজাগুলো ভালো কাটছে এবং রোজার পাশাপাশি তিনি তার কাজও চালিয়ে যাচ্ছেন। 

পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হানিয়ার সাথে কথপোকথনে থাকা ওই ভক্ত বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত তার নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর প্রশংসাও করেন।

আলাপের এক পর্যায়ে ভক্তটি হানিয়াকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। অভিনেত্রী উত্তরে জানান, তিনি এখনও বিয়ে করেননি এবং ভক্তের কাছে দোয়া চান। জবাবে ওই ভক্ত তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত