• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ফজলুর রহমান বাবু ও তানহা খানের নতুন গান

প্রকাশিত: ১৯:৪৩, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফজলুর রহমান বাবু ও তানহা খানের নতুন গান

ফজলুর রহমান বাবু ও তানহা খান

অভিনয়ের পাশাপাশি গানেও ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ফজলুর রহমান বাবু। এবার গোয়ালের মাইয়া নামে নতুন গান নিয়ে হাজির হলেন এই অভিনেতা। আর এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা তানহা খান। 

প্লাবন কোরায়শীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে গান কারিগর।

গানটি নিয়ে তানহা খান বলেন, আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। এতো বড় মাপের একজন মানুষের সঙ্গে গান করে আমি ভীষণ আনন্দিত। গানটি ইউটিউবে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি।

গোয়ালের মাইয়া গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তানহা খান।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত