• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

মহানবীর জীবনী সহজভাবে লিখতে চান আসিফ নজরুল

প্রকাশিত: ২৩:১৬, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মহানবীর জীবনী সহজভাবে লিখতে চান আসিফ নজরুল

ছবি: ফেসবুক

পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সহজ ভাষায় লেখার উদ্যোগ নিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশ্বের বহু খ্যাতিমান লেখক মহানবী (সা.)-এর জীবনী লিখলেও সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় তা উপস্থাপন করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, কয়েক বছর আগে হজ পালন করার পর ধর্মীয় বিষয়ে জানার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। এরপর তিনি মহানবী (সা.)-এর বেশ কয়েকটি জীবনী পড়েন। সেই পাঠ থেকেই তার মনে সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লেখার প্রবল ইচ্ছা জাগে।

সাবেক এই আইন উপদেষ্টা তার পোস্টে লিখেছেন, ‘মহানবীর (সা:) জীবনী 

কয়েক বছর আগে আমি হজ্ব করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা:)র জীবনী পড়ি বেশকিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় উনার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও, ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে উনার অসামান্য সাফল্যকে তুলে ধরার। 

এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এরমধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দূরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।   

আল্লাহ্-র রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরানো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাল্লাহ্ শুরু করবো।
আপনারা দোয়া করবেন।’

উল্লেখ্য, ড. আসিফ নজরুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: